আজ (রোববার, ৩০ আগস্ট) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি।
ড. তিতুমীর বলেন, ‘দেশের পানি ও নদীকেন্দ্রিক রাজনীতি রয়েছে। এ কারণে সরকার পানি ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে।’
আরও পড়ুন:
উজানের দেশগুলো বেশি সুবিধা নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুষ্ক মৌসুমে উজানে পানি প্রত্যাহারের কারণে পদ্মা ও এর শাখা নদীগুলোতে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে নদীর তলদেশে পলি জমে নাব্যতা নষ্ট হচ্ছে।’
তিনি বলেন, ‘নদী ও পানির প্রবাহ স্বাভাবিক রাখতে পানি সংরক্ষণ জরুরি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’




