কারিগরি শিক্ষায় চীনের সহযোগিতা বাড়াতে চায় সরকার

বাংলাদেশ-চীন
বাংলাদেশ-চীন | ছবি: প্রতীকী
0

কারিগরি শিক্ষার আধুনিকায়নে চীনের সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব আরও বাড়াতে চায় সরকার। সম্প্রতি এ বিষয়ে চীনের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় দেশের দুটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষকদের চীনে প্রশিক্ষণ দেয়া হবে।

তিন দিনের চীন সফর শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আজ (সোমবার, ৩১ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সচিব।

তিনি জানান, দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের চীনের শিল্পপ্রতিষ্ঠানে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গাজীপুরে ‘ন্যাশনাল টেকনিক্যাল টিচার্স ট্রেনিং একাডেমি’ প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি চট্টগ্রামের মীরসরাইকে জাতীয় কারিগরি শিক্ষা হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘কারিগরি শিক্ষা ব্যবস্থায় চীনা ভাষা যুক্ত করা গেলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও চীনের সমন্বিত উদ্যোগে দেশের কারিগরি শিক্ষাখাতের বিদ্যমান দুর্বলতাগুলো ধীরে ধীরে দূর হবে। দুই দেশের সহযোগিতার মাধ্যমে কারিগরি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির সুযোগও বাড়বে।’

এএইচ