উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহানাজ রানু। বক্তব্যে তিনি বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ বাংলাদেশি স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিনব্যাপী এ কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আর্শাদ মিয়ার নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের পাশাপাশি কুনমিংয়ের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল ও ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে মাঠপর্যায়ের পরিদর্শনেরও আয়োজন করা হয়েছে।
এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক চিকিৎসা পদ্ধতি, হাসপাতাল ব্যবস্থাপনা ও ওষুধ উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
কর্মসূচিটি ইউনান প্রদেশের পররাষ্ট্র দপ্তর ও কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।





