অধ্যাপক ডা. সিএম শাহীন কবীর বলেন, ‘রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে।’
এসময় তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্ট ও রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। এ অবস্থায় জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয় এবং পরবর্তীতে মন্ত্রীকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসক জানান, তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।





