ইইউ-এর সঙ্গে ৪৮টি প্রতিবন্ধকতার পুরোপুরি সমাধান হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির | ছবি: সংগৃহীত
0

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে ৪৮টি প্রতিবন্ধকতার পুরোপুরি সমাধান হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে ৬১টি প্রতিবন্ধকতা ছিল। তার নিয়ে ৪৮ টি পুরোপুরি সমাধান হয়েছে, বাকিগুলো সমাধানের চেষ্টা করছি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু করবে বাংলাদেশ।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি গন্তব্য। এলডিসি গ্রাজুয়েশন নিয়ে এ বছরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, এলডিসি গ্রাজুয়েশনের সময় বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন গুরুত্বপূর্ণ। এ নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠিতব্য ৮১ তম জাতিসংঘের সাধারণ অধিবেশনের এলডিসি গ্রাজুয়েশনের সময় পেছানো নিয়ে আলোচনা হবে, আশা করি বাংলাদেশের আবেদন গৃহীত হবে।

ইএ