আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকাল ১০টা নাগাদ ছয়তলা ভবনের তৃতীয় তলায় জুতার শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





