ফেনীতে প্রধানমন্ত্রীর সফর ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১ অক্টোবর

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: এখন টিভি
0

ফেনীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে। নতুন সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর ফেনী সফর করবেন তিনি।

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। জেলা প্রশাসক জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে।

সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রয়েছে। মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধনকে ঘিরে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

আরও পড়ুন:

এছাড়া পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের পাশাপাশি সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে।

এদিকে সফরের তারিখ পিছিয়ে গেলেও নেতাকর্মীদের মধ্যে উৎসাহে কোনো ভাটা পড়েনি বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

তিনি বলেন, ‘আগামী ১ অক্টোবর ফেনীতে একটি ঐতিহাসিক সমাবেশ হবে।’

এফএস