দুদক জানায়, প্রাথমিকভাবে ফরোয়ার্ড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান থেকে বারবার কীটনাশক ক্রয়ের প্রমাণ পাওয়া গেছে। এসময় তারা ভাণ্ডার ও ক্রয় বিভাগের বিভিন্ন নথি যাচাই বাছাই করেন।
এছাড়া কীটনাশকগুলো কিউলেস্ক মশা নিধনে সক্ষম। তবে ডেংগু মশার জন্য তা উপযোগী কি না পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে দুদক।





