সাংবাদিকদের জন্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ | ছবি: এখন টিভি
0

সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাতে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র‍্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অপরাধ জগতের খবর সংগ্রহ করতে যেয়ে অনেক সময় ক্রাইম রিপোর্টারদের চড়ামূল্য দিতে হয়। দেশে এখন পর্যন্ত সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার।’

এসময় মন্ত্রীর হাতে সম্মাননা স্বারক তুলে দেন সগঠনটির সভাপতি মীরজা মেহেদি তোমাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা সরোয়ার তুষার।

এসএস