বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমেই সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।’
এর আগে, অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।’
বিশ্বের যে কোনো ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে দাবি করে তিনি বলেন, ‘ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই আমাদের মূল উদ্দেশ্য।’
এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় বেনামী সংবাদমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে অস্থিতিশীলতা তৈরি করলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।





