স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যে হাসপাতালগুলোতে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী আছে, সেগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছেন।
প্রধানমন্ত্রী কে ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, দুই বছরের মধ্যে প্রত্যেক উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেয়া হবে। দেশের চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।





