
চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল বরিশালের স্বাস্থ্যখাত
বেহাল বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত। ধুঁকছে পর্যাপ্ত চিকিৎসক, জনবল, ওষুধসহ নানা সংকটে। দিন দিন বাড়ছে এই অঞ্চলের মানুষের ভোগান্তি। দীর্ঘদিনের এই সংকট দূর করে বরিশালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার দাবি বরিশালবাসীর। সংকট নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকরা।

বিপর্যস্ত ইরানের স্বাস্থ্যখাত, তীব্র ওষুধ সংকটে আক্রান্তরা
ওয়াশিংটন-তেহরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ আর আন্তর্জাতিক কঠোর নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইরানের স্বাস্থ্যখাত। ফলে তীব্র ওষুধের সংকটে পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতে রক্তজনিত বিরল রোগ হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের কাছে এখন আর পৌঁছাচ্ছে না জীবনরক্ষাকারী ওষুধ। অসহায় হয়ে পড়েছেন এই রোগে আক্রান্তরা।

স্বাস্থ্যখাতে নতুন মাত্রা: সুপার স্পেশালাইজড হাসপাতালে আধুনিক চিকিৎসাসেবা
স্বাস্থ্যখাতে নতুন মাত্রা যোগ করেছে এ চালিত রোবটিক ফিজিও থেরাপি। দুর্ঘটনা বা স্ট্রোকজনিত পক্ষাঘাতগ্রস্ত রোগীদের দ্রুত কর্মক্ষম করতে কার্যকর ভূমিকা রাখছে এ সেন্টার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চীন সরকারের দেয়া ৫৭টি মেশিনে বিনামূল্যে দেয়া হচ্ছে এ সেবা।

চিকিৎসকরা দায়িত্বশীল না হলে স্বাস্থ্যখাতে উন্নতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকরা দায়িত্বশীল না হলে সরকার স্বাস্থ্যখাতে হাজার কোটি দিলেও লাভ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সব জেলায় ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা
জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সম্মেলনে অংশ নিয়ে চিকিৎসক ডা. জুবাইদা রহমান চিকিৎসায় চ্যালেঞ্জ মোকাবিলায় সব জেলায় ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেন, ‘চিকিৎসারা দায়িত্বশীল না হলে সরকার স্বাস্থ্যখাতে হাজার কোটি দিলেও লাভ হবে না।’ আর সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণের কথা বিবেচনা করে বলেই বাজেটে রেকর্ড বরাদ্দ দিয়েছে।

বিগত আমলে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট হয়েছে; অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী
বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট হয়েছে, যার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বুধবার, ২০ মে) সকালে খুলনা সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

যুদ্ধের চাপে ভঙ্গুর ইরানের স্বাস্থ্যখাত; ওষুধ-সরবরাহে সংকট
যুদ্ধের মুখে চাপে পড়েছে ইরানের স্বাস্থ্যখাত। হরমুজ প্রাণলিতে নৌ অবরোধ, আকাশপথে স্থবিরতায় সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে জরুরি ওষুধ এবং চিকিৎসাসামগ্রীতে। এরই মধ্যে ওষুধের দাম আকাশচুম্বী হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের।

বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছাতে একসঙ্গে কাজ করবে উইকেয়ার ও থনবুরি হাসপাতাল
বাংলাদেশের রোগীদের জন্য সহজলভ্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে উইকেয়ার এবং থনবুরি বামরুংমুয়াং হাসপাতাল। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) আয়োজিত স্বাস্থ্যসেবা বিষয়ক এক সেমিনারে এ কথা জানানো হয়।

স্বাস্থ্যখাত সংস্কার দাবির আন্দোলনে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কার দাবির আন্দোলনে বিভিন্ন সময় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ বাড়ানোর আহ্বান আমির খসরুর
স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে আগামীতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (সোমবার, ২৮ জুলাই) মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত লামিয়া আক্তার সোনিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু ও ম্যালেরিয়া: চাপ বাড়ছে স্বাস্থ্যখাতে
কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া। এরই মধ্যে শনাক্ত হচ্ছে করোনাও। একই সময়ে তিনটি সংক্রামক রোগের হানায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। ম্যালেরিয়ায় বাড়ছে মৃত্যুর সংখ্যা, ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ও পাহাড়ি এলাকা ভ্রমণ নিয়ন্ত্রণ ছাড়া এই সংকট সামাল দেয়া কঠিন। একদিকে ডেঙ্গুর প্রকোপ, অন্যদিকে ম্যালেরিয়ার কবল। এর মাঝে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসও। সব মিলিয়ে জেলার স্বাস্থ্যখাতের ওপর বাড়ছে চাপ।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে প্রস্তুতি নেই কুমিল্লার
করোনার নতুন ভ্যারিয়েন্টে আতঙ্ক বাড়লেও কোন প্রস্তুতি নেই কুমিল্লার স্বাস্থ্যখাতে। এখন পর্যন্ত নেই করোনা টেস্টের কিট। বেহাল অবস্থা আইসিইউএ’র। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অচল অবস্থায় রয়েছে আইসিইউ ও আইসোলেশন ইউনিট। যার বেশিরভাগ যন্ত্রপাতি অচল হওয়ার পথে। কুমিল্লা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে ৬০টি বেড পড়ে আছে অযত্নে-অবহেলায়।