ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল
মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন।

আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার কামরুল হাসানের হাতে মনোনয়নপত্র তুলে দেন সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ উপস্থিত ছিলেন।

এসময় ঠাকুরগাঁওয়ের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই জনপদের আরও উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস দেন সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন। সেই সঙ্গে মানুষের সঙ্গে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না বলেও জানান তিনি।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার রয়েছে। এই আসনে ৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

এসএস