আজ (শুক্রবার, ২ অক্টোবর) রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় নবীন সদস্যদের বরণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে এনসিপির কেন্দ্রীয় ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাসির উদ্দীন পাটোয়ারি বলেন, ‘প্রধানমন্ত্রীর কোনো প্ল্যান নাই। ২০০১ থেকে ২০০৬ সালে যে দুর্নীতি হয়েছিল এখন সেটির মহোৎসব শুরু হয়েছে, এটাই তার প্ল্যান।’
এসময় তিনি বলেন, ‘চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাটের সঙ্গে কোনো ঐক্য হওয়ার সুযোগ নেই।’ প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, সরকার হাদী হত্যার বিচারের প্রতিশ্রতি দিয়েছিলো, সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলো, গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার করেছিলো। কিন্তু সব প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গ করে সরকার প্রধান এখন চুপ হয়ে গেছে।
নাসীরউদ্দীন পাটওয়ারী সীমান্তে পাহারা বাসানোর আহ্বায়ন জানিয়ে এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগ পালিয়ে যেতে পারলেও বর্তমান চাঁদাবাজ, দুর্নীতিবাজরা যেন পালিয়ে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’ এসময় আগামীতে বিএনপি বা জামায়াত নয়, এনসিপিই ক্ষমতায় যাবে বলেও মন্তব্য করেন তিনি।





