ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমান | ছবি: পিএমও
0

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নেয়ার ছবি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ২২ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক আজ (শনিবার, ৩ অক্টোবর) এ তথ্য জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজেও ছবিটি প্রকাশ করা হয়েছে।

ছবির সঙ্গে দেয়া ক্যাপশনে তারেক রহমান লেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

এসএইচ