ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

মনজুর খান প্লাজার আগুন
মনজুর খান প্লাজার আগুন | ছবি: এখন টিভি
0

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ৭তলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ভবনটিতে ব্যাগ কসমেটিকস, ছাতা ও গ্যাস ম্যাচসহ বিভিন্ন মালামালের গোডাউন ছিলো বলে জানান দোকানিরা। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আজ (সোমবার, ১২ অক্টোবর) চকবাজারের মনসুর খান প্লাজায় বিকেল ৫টা ১০ মিনিটে এ আগুন লাগে এবং রাত ৯টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ৬ তলায়। ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়ায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, ছুটছুটি শুরু করে মানুষ। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এবং পরে দুই ধাপে আরও ৫টি ইউনিট যুক্ত হয়।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ৬ তলায় আগুন দেখতে পান তারা। তবে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই তারা কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান।

ফায়ার সার্ভিসকর্মীরা জানান, আগুন লাগা ভবনটির আশপাশে বাসাবাড়ি আছে। তবে সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তারা।

এসএইচ