আজ (সোমবার, ১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন সাহেব আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার সময় সাহেব আলীর দিকে রনি গুলি ছুড়ছে। এসময় সাহেব আলীকে ইট দিয়ে আঘাত করতেও দেখা যায় রনিকে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করেন। সাহেব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
এদিকে পুলিশের দেয়া তথ্যমতে, সাহেব আলীর বিরুদ্ধে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় তৎকালিন র্যাব-১১ এর ওপর এবং চলতি বছরের আগস্ট মাসে ওয়াপদা কলোনি এলাকায় পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগও রয়েছে।





