দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘পরাজিত শক্তি বোমাবাজি, অগ্নিসংযোগ করে অরাজকতা তৈরির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।’

ভয়াবহ সংকটময় পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা ও আন্তরিকতা আছে বলেই সংকট দ্রুত সমাধান হচ্ছে।’

এফএস