প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী | ছবি: সংগৃহীত
0

বিদেশে জনশক্তি রপ্তানি সহজ করতে প্রশিক্ষণের মাধ্যমে লোকবল পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, ‘বিদেশে ভোগান্তি কমাতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ লোকবল পাঠানো হবে। পুরুষের পাশাপাশি নারীদেরও ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হবে।’

আরও পড়ুন:

দক্ষ কর্মী তৈরি করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, ‘ল্যাঙ্গুয়েজ কোর্স করানোর বিষয়েও জোর দিচ্ছে সরকার।’

এ অনুষ্ঠানে সম্মেলন কক্ষে জেলাভিত্তিক প্রশিক্ষণ গাড়ির চাবি প্রদান করেন আরিফুল হক চৌধুরী।

এসএইচ