লিগে নতুন মৌসুমটা স্বপ্নের মতো শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ছয় ম্যাচের সবগুলো জিতে টেবিলের শীর্ষে এঞ্জো মারেসকার দল। সেই ধারা বজায় রাখতে রাতে ইপসউইচ টাউনের মুখোমুখি হবে সিটিজেনরা। আর্থিক অনিয়মের অভিযোগে অস্বস্তিতে থাকলেও টেবিলের ১০ নম্বরে থাকা ইপসউইচের বিরুদ্ধে সহজ জয়ের স্বপ্ন সিটিজেনদের।
একইসময় গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে লিভারপুল। ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অলরেডরা। ইরাওলার দলের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। লিগে এখন পর্যন্ত অপরাজিত দলটি আছে টেবিলের চার নম্বরে। প্রতিপক্ষের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হবে লিভারপুলকে।
আরও পড়ুন:
বুন্দেসলিগায় ঘরের মাঠে আরবি লিপজিগকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাভারিয়ানরা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে লিপজিগ। ফলে বায়ার্নকে হারিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবে না দলটি। একই রাতে নামবে বরুশিয়া ডর্টমুন্ডও।
লিগ ওয়ানে খুব একটা স্বস্তিতে নেই পিএসজি। শেষ তিন ম্যাচে জয় পেলেও টেবিলের ছয় নম্বরে লা পারিসিয়ানরা। স্টাসবুর্গের বিরুদ্ধে জিতে শীর্ষে থাকা মোনাকোর সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে চাইবে লুইস এনরিকের দল।
সিরি আ’য় লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখার মিশনে নামবে ইন্টার মিলান। নেরাজ্জুরিদের প্রতিপক্ষ টেবিলের মাঝামাঝি থাকা বোলোগনা। প্রতিপক্ষ সহজ হলেও পা হড়কালেই বড় ধাক্কা খেতে পারে ইন্টার। সমান পয়েন্ট নিয়ে দলটির ঘাড়ে নিশ্বাস ফেলছে লাজিও। এছাড়া একই রাতে খেলতে নামবে তিনে থাকা রোমা। অবনমন অঞ্চলের পাশে থাকা দলটির বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবেন ডাইবালা-পেলেগ্রিনিরা।




