আজ (রোববার, ১৮ অক্টোবর) বিকেলে প্রেসক্লাবে বিএনপি সাবেক নেতা আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যু বার্ষিকী আলোচনা সভায় কথা অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবীর রিজভী বলেন, ‘৫ আগস্টের পর ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়ার কথাও বলেছে জামায়াত। কিন্তু বিএনপি কখনও এমন কথা বলেনি।’
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে বিএনপির ভরসা কারা—আলোচনায় একাধিক মুখ
তিনি বলেন, ‘তারা (জামায়াত) মানুষের মন জয় করতে ইসলামকেও ব্যবহার করেছে। জামায়াত কখনই আদর্শিক পথে হাঁটেনি বলে জনগণ তাদের এখনও সন্দেহ করে।’
এসময় বিএনপির এ নেতা আরও বলেন, ‘জনগণ জানে যে বিএনপি একমাত্র আদর্শিক দল।’





