সিন্ডিকেট ভেঙে দ্রুত নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি এনসিপির

এনসিপির লোগো
এনসিপির লোগো | ছবি: সংগৃহীত
0

বাজার সিন্ডিকেট ভেঙে দ্রুত সময়ের মধ্যে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (শনিবার, ২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর রাজলক্ষ্মীতে আয়োজিত এক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ দাবি জানান দলটির সিনিয়র সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় তিনি কেবল নিজেদের সন্তানের দিকে মনোযোগী না হয়ে, সাধারণ মানুষের সন্তানদের অধিকার ও চাহিদার দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনসিপি নেতা হান্নান মাসুদ ও সারোয়ার তুষার বক্তব্য রাখেন।

বক্তারা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণসহ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের জীবনের সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। বলেন, নিজ এলাকার মানুষের নিরাপত্তা দিতে না পারা স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে দেশের মানুষের নিরাপত্তা দেবেন।

এএইচ