সারা দেশের ওয়াসার বোর্ড ভেঙে দেয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মীর শাহে আলম
মীর শাহে আলম | ছবি: এখন টিভি
0

আইন সংশোধন করে সারা দেশের ওয়াসার বোর্ড ভেঙে দেয়া হবে এবং নতুন বোর্ড গঠন করা হবে বল জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) রাজধানীর ওয়াসা ভবনে কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের প্রেতাত্মা ওয়াসায় ভর করে আছে কি না, তা খতিয়ে দেখা হবে। দ্রুত প্রকল্প শেষ করতে হবে।’

দ্রুত পূর্বাচল এলাকায় পানির নেটওয়ার্কের ব্যবস্থার করার নির্দেশ দেয়া হয়েছে। রাজস্ব বাড়াতে তৎপর হওয়ার ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

কোনো প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে প্রকল্প পরিচালকে সরিয়ে দেয়ার কথাও বলেন মীর শাহে আলম।

এসএস