স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী | ছবি: বিএনপির ফেসবুক পেজ
0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) বিকেলে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

জাতীয় ফুটবল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান |ছবি: বিএনপির ফেসবুক পেজ

এর আগে, নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। এসময় প্রধানমন্ত্রী ও জাইমা রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাফুফে প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। প্রধানমন্ত্রী ও জাইমা রহমানের উপস্থিতিতে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এদিকে দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনী। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়।

সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা।

এসএইচ