Recent event

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দেয়া দণ্ডনীয় অপরাধ : ইসি

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দেয়া, ভোট কেনাবেচা, জাল ভোট দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে নির্বাচন কমিশনের (ইসি) এক বার্তায় বলা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এসব অপরাধে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসএস