রাজধানীতে কেজিতে ১০ টাকা বাড়লো ফার্মের মুরগির দাম

ফার্মের মুরগি
ফার্মের মুরগি | ছবি : সংগৃহীত
1

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার অজুহাতে রাজধানীর বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) রাজধানীর খুচরা বাজারে ব্রয়লার মুরগি ১৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে বাজারে সোনালি মুরগি, হাঁস ও ডিমের দামেও বড় লাফ দেখা গেছে।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে মূল্যের এ ঊর্ধ্বমুখী চিত্র পাওয়া গেছে।

বাজারের বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে খামার থেকে ঢাকার পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। কারওয়ান বাজারের মুরগি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে আড়তদারেরা দাম বাড়িয়ে দেয়ায় বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

আরও পড়ুন:

আজকের বাজার দর অনুযায়ী ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা (কেজি); সোনালি বা কক মুরগি ৩২০ টাকা (কেজি); লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা (কেজি)।

হুট করে মুরগির দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। কারওয়ান বাজারে মুরগি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী শিমুল রহমান বলেন, ‘গত সপ্তাহেও ব্রয়লার মুরগি কিনেছি ১৭৫ টাকা কেজি দরে। কিন্তু আজ এসে দেখি ১৮৫ টাকা চাচ্ছে। টানা বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে গত কয়েকদিন বাজারে আসতে পারিনি, আর আজ এসেই দেখি কেজিতে ১০ টাকা হাওয়া!’

আরও পড়ুন:

এনএইচ