Recent event

'দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়েছে, খালেদা জিয়া পালায়নি'

0

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু খালেদা জিয়া কখনো পালাননি। তিনি বলে, 'মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।'

আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা।'

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু বলেন, 'খালেদা জিয়াকে কারাগারে পয়জন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।'

সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিল।

সেজু