পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তনের আভাস দিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কোনো বিশেষ দেশ কেন্দ্রিক হবে না। বরং সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’
আরও পড়ুন: ফেনীর তিন আসনে ২৬ প্রার্থীর ২০ জনই হারালেন জামানত
এসময় গণতন্ত্রকে টেকসই করতে রাজনৈতিক শিষ্টাচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আমির খসরু বলেন, ‘সংসদের ভেতর এবং বাইরে উভয় ক্ষেত্রেই রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা জরুরি।’ এটি বজায় থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।





