চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ

সংবাদ সম্মেলনে কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
সংবাদ সম্মেলনে কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: এখন টিভি
0

অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে ১১ হাজার কোটি টাকা পাচারের দুদকের অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘দুদকের সংস্কার না হওয়ায় প্রতিষ্ঠানটি এখনও আগের মতোই ব্যবহৃত হচ্ছে।’

‎আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও চাঁদাবাজির মাধ্যমে তাদের দলের ৫০ লাখ মানুষের কর্মসংস্থান করেছে।’

আরও পড়ুন:

এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে মানুষের নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেন এনসিপি মুখপাত্র। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিল ঠেকাতে বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।’

এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। তবে কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে ১১ দল মিলে তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।

এসএইচ