বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান
স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান | ছবি: সংগৃহীত
0

বর্তমান সরকার জনগণের প্রতিনিধি হিসেবে জনকল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সেমিনারে এ কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, ‘ডেঙ্গু রোগের ইতিহাস পর্যালোচনা করলে ভবিষ্যতে ডেঙ্গু রোগ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেও জানান মন্ত্রী।

এমসয় মন্ত্রী আরও বলেন, ‘সুস্থ থাকা একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ জনকল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।

জেআর