সরকার তেলের দাম বাড়ানোর জন্য কৌশলগত ব্যবস্থা নিয়েছে: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু | ছবি: সংগৃহীত
0

জ্বালানি তেলের সংকট তৈরি করে সরকার দাম বাড়ানোর জন্য কৌশলগত ব্যবস্থা নিয়েছে—এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে নিজ কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গত সাত মাসে জ্বালানি তেলের মূল্য দুইবার বৃদ্ধি পাওয়ার মাধ্যমে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।’

তিনি বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের সব কর্মক্ষেত্রসহ জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।’

এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘জ্বালানি তেলের সংকট তৈরি করে সরকার তেলের দাম বাড়ানোর জন্য কৌশলগত ব্যবস্থা নিয়েছে।

এসময় সরকারকে নিজেদের ভুল শুধরে সংকট মোকাবিলায় সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ অবস্থা নিরসনের আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান।

জেআর