মব নিয়ন্ত্রণ করতে না পারলে মবই সরকারকে নিয়ন্ত্রণ করবে: জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী | ছবি: এখন টিভি
0

সরকার মবকে নিয়ন্ত্রণ করতে না পারলে মবই সরকারকে নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম ও চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিবদের নিয়ে যৌথসভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় দলটির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার নিন্দা জানিয়ে মহাসচিব বলেন, ‘হামলাকারীদের সিসিটিভি ফুটেজ থাকলেও যথাযথ ব্যবস্থা নেয়নি প্রশাসন।’

আরও পড়ুন:

এসময় হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানান দলটির মহাসচিব।

এসময় তিনি জানান, সরকার যদি গণতান্ত্রিক চর্চার সুযোগ না দেয় এবং গণমাধ্যমকে মুক্ত ভাবে কাজ করতে না দেয় তবে জাতীয় পার্টি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সে ব্যাপারেও সিদ্ধান্ত নেবে দলটি।

এসএস