দুর্গাপূজায় সীমান্তের নিরাপত্তায় ১৮টি বেস ক্যাম্প স্থাপন করবে বিজিবি

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী | ছবি: সংগৃহীত
0

দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৮টি বেস ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির পরিদর্শনকালে এসব তথ্য জানান তিনি।

বিজিবির মহাপরিচালক বলেন, ‘সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় এক হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিজিবি।’

আরও পড়ুন:

এছাড়া বিজিবির সদর দপ্তর, রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ এর মাধ্যমে যেকোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও জানান বিজিবি প্রধান।

এসএস