সুষ্ঠু ভোট না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে: আযাদ

হামিদুর রহমান আযাদ
হামিদুর রহমান আযাদ | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

আজ (বুধবার, ২৮ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘ঠাকুরগাঁও উপ-নির্বাচনে স্থানীয় প্রশাসনের অনিয়ম নিয়ে জানানো হলেও, ফলপ্রসূ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি নির্বাচন কমিশন।’

এসময় নির্বাচনের পরিবেশ রক্ষায় কমিশনকে কাজ করার আহ্বান জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে কমিশন ব্যর্থতার পরিচয় বহন করবে।’

এসময় জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিগত সময়ের মতোই আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনগুলোতে দলীয়করণ করছে।’

নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেআর