আটক ওই জামায়াত নেতার নাম শরীফ। তিনি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।
জানা যায়, আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে ভোট শুরু হবার পর শহরের হাসপাতাল রোডের রিজিয়া খাতুন গার্লস একাডেমি স্কুল ভোটকেন্দ্রে বিএনপির সমর্থকদের হাতে জামায়াতের নারীসহ দুই সমর্থক আটক হয়।
আরও পড়ুন:
এসময় এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শরীফের কাছে থাকা নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগদ টাকাসহ ওই জামায়াত নেতাকে আটক করেন।





