Recent event

জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেবো: শাহজাহান চৌধুরী

শাহজাহান চৌধুরী
শাহজাহান চৌধুরী | ছবি: এখন টিভি
0

জনগণের রায় মেনে নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী শাহজাহান চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেয়ার পর এসব কথা বলেন।

ভোট দিয়ে তিনি বলেন, জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব।

আরও পড়ুন:

চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার চার লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এর মধ্যে লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নে ভোটার দুই লাখ ৪২ হাজার ১৭১ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী-জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা), বিএনপির নাজমুল মোস্তফা আমিন (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী (হাতপাখা)।

ইএ