
আমার গুন্ডা বাহিনী নেই, যারা কেন্দ্র দখলে রাখবে: রুমিন ফারহানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আগমী ১২ তারিখ সকাল-সকাল আপনাদের ভোটকেন্দ্রে যেতে হবে। আপনারা যদি সকাল-সকাল কেন্দ্রে না যান, তাহলে আপনার ভোটটি মিস হয়ে যেতে পারে। আপনার একটা ভোট আমার কাছে অনেক দামি। আমার বড় কোনো কর্মী বাহিনী বা গুন্ডা বাহিনী নাই, যারা কেন্দ্র দখলে রাখবে।

বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-৮ আসনের পীরজঙ্গি মাজার সড়কে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

ভোটকেন্দ্রে ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ‘হঠকারী’: হাসনাত
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নতুন নির্দেশনার সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ। এমন সিদ্ধান্তকে ‘হঠকারী’ এবং ‘ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার কৌশল’ বলে অভিহিত করেছেন তিনি।

নির্বাচিত হলে ঢাকা হবে ‘নিরাপদ শহর’; ৪০টি খেলার মাঠ করবে বিএনপি: তারেক রহমান
নির্বাচিত হলে ঢাকা শহরকে একটি ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি নগরীতে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় নির্বাচনি প্রচারণার প্রথম দিনে আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা-১৭ আসনের মিরপুর ইসিবি চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

চট্টগ্রামে ভোটের মাঠে প্রধান ইস্যু সড়ক-মহাসড়ক ও রেলপথ
চট্টগ্রাম অঞ্চলে এবার ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে সড়ক, মহাসড়ক ও নতুন রেলপথ নির্মাণের দাবি। গ্রামীণ সড়ক থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক বর্ধিতকরণ এখানকার মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে। দাবি উঠেছে চট্টগ্রাম- ঢাকা রেলপথের দূরত্ব কমানোর বিষয়টিও। এছাড়া কর্ণফুলী নদীর ওপর আধুনিক কালুরঘাট সেতু নির্মাণও প্রাধান্য পাচ্ছে ভোটারদের কাছে।

এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপরে রংপুরে বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

‘পীরের নির্দেশে’ ভোটবিমুখ চাঁদপুরের নারী ভোটাররা; প্রশাসনের উদ্যোগে ভাঙছে মিথ
‘পীরের নির্দেশে’ ভোটাধিকার থেকে বিরত থাকছেন চাঁদপুর–৪ আসনের একটি ইউনিয়নের নারী ভোটাররা। নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে নিয়মিত ঘর থেকে বের হলেও স্থানীয় থেকে জাতীয়—সব ধরনের নির্বাচনে যুগের পর যুগ ‘ভোটবিমুখ’ এসব নারী। তাদের ভোটাধিকারে উদ্বুদ্ধ করতে প্রার্থীদের প্রচার-প্রচারণার পাশাপাশি কাজ করছে প্রশাসন। এরই ফলশ্রুতিতে দীর্ঘদিনের ‘মিথ ভেঙে’ অনেক নারী ভোট দেয়ার কথা জানালেও, এখনো অনেকেই রয়েছেন ধোঁয়াশায়।

দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র, ভোটের মাঠে ব্যবহারের শঙ্কা স্থানীয়দের
৫ আগস্টের পরে সদর কোর্ট আদালতের মালখানায় ভাঙচুর করে ৭০টি আগ্নেয়াস্ত্র, শত শত রাউন্ড গুলি লুট হয়। দেড় বছর পেরিয়ে গেলেও লুট হওয়া এসব অস্ত্র ও গুলি এখনো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। লুট হওয়া আগ্নেয়াস্ত্র আগামী সংসদ নির্বাচনে ব্যবহারের শঙ্কায় স্থানীয় ভোটাররা।

এবারের ভোটে জালিয়াতি হওয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও আসন্ন জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ‘ধানের শীষের’ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ভোটে কোন জালিয়াতি, ছলচাতুরি, জবরদস্তি কোনোকিছু হওয়ার সম্ভাবনা নাই। কারণ এখানে যে সরকারটা আছে, এ সরকারটা নিরপেক্ষ সরকার। এ সরকার সুন্দর একটা ভোট করতে চায়। এরা চায়, যারা নির্বাচন করছে তারাই ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করুক।

নির্বাচনের পর ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকার প্রচারণা ‘অসৎ উদ্দেশ্যপ্রসূত’: উপ-প্রেস সচিব
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছি, আমি সেই জেনারেশনের মানুষ। যখন ১৯৭১ সালে যুদ্ধ হয়, তখন আমি মাস্টার্স শেষ করেছি। আমি কিন্তু সেই যুদ্ধটাকে ভুলতে পারি না, একইসঙ্গে চব্বিশের জুলাই অভ্যুত্থানকেও ভুলতে পারি না। এই দুটোকে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আমি অনুরোধ করবো, আসুন আমরা আমাদের এ বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলি।