রংপুর-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
রংপুর-২ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৮০। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৩৪ হাজার ৭২৯ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৮৭ জন। আর নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬২৫ জন। আর হিজরা ভোটার ৯ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।