সিলেট-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
সিলেট-২ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন। আর নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে,ক্লিক করুন,।