নিরাপদ ভ্রমণে রাসুল (সা.)-এর শেখানো বিশেষ দোয়া, যাত্রা পথে আল্লাহর সুরক্ষা পাওয়ার সহজ উপায়

সফরে বের হওয়ার সুন্নাহ ও দোয়া
সফরে বের হওয়ার সুন্নাহ ও দোয়া | ছবি: এখন টিভি
0

জীবন ও জীবিকার প্রয়োজনে আমাদের প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হয়। বর্তমান ঈদযাত্রার (Eid journey) এই সময়ে বাস, ট্রেন, লঞ্চ কিংবা বিমানে চড়া যেমন সাধারণ বিষয়, তেমনি কিছু ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণও হতে পারে। সফরের ক্লান্তি ও অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের অত্যন্ত কার্যকরী কিছু দোয়া (Islamic prayers for travel) শিখিয়েছেন।

একনজরে সফরের জরুরি দোয়াসমূহ

  • যাত্রা শুরুতে: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ...
  • বাহনে চড়ার পর: সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা...
  • গন্তব্য অনেক দূরে হলে: আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফরিনা...
  • নদীপথে চললে: বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসা-হা...
  • যাত্রা বিরতি: দিলে আউজু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি...

১. ঘর থেকে বের হওয়ার দোয়া (Dua for leaving home)

বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়লে সারাক্ষণ আল্লাহর জিম্মাদারিতে থাকা যায়। শয়তান তার থেকে দূরে সরে যায়।

আরবি: بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: ‘আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারও নেই।’ (তিরমিজি, হাদিস: ৩৪২৬)

আরও পড়ুন:

২. যানবাহনে আরোহণের দোয়া (Dua for riding a vehicle)

বাহনে চড়ার পর রাসুল (সা.) এই দোয়াটি পড়ার নির্দেশ দিয়েছেন। এটি আমাদের যাতায়াতকে নিরাপদ ও বরকতময় করে।

আরবি: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাজি সাখখারালারোগ থেকে মুক্তি পেতে কোরআনের যে ৬ আয়াত পড়বেননা হা-যা ওয়া-মা-কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন।

অর্থ: ‘আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অশেষ করুণাময়। তিনি পূতপবিত্র ওই সত্তা যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।’

৩. সফরের ক্লান্তি ও বিপদ থেকে মুক্তির দোয়া (Dua for a safe journey)

সফরের কষ্ট ও পরিবারের দুশ্চিন্তা থেকে বাঁচতে রাসুল (সা.) এই বিশেষ দোয়াটি পাঠ করতেন।

আরবি: اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফরিনা হা-জাল বিররা ওয়াত তাকওয়া, ওয়া মিনাল আমালি মা তার-দা আল্লাহুম্মা হাউয়িন আলাইনা সাফারনা হা-যা, ওয়াতওই আন্না বু’দাহু, আল্লাহুম্মা আনতাস্‌-সাহিবু ফিস্‌-সাফার, ওয়াল খালিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহুম্মা ইন্না নাউজুবিকা মিন ওয়া-ছা-ইস সাফারি ওয়া-কাআবাতিল মানজারি, ওয়া সুইল মুনকালাবি ফিল আহলি ওয়াল মাল।

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের জন্য আমাদের এ সফর সহজ করে দাও। রাস্তার দূরত্ব কমিয়ে দাও। তুমিই আমাদের সফরের সঙ্গী এবং আমাদের পরিবারের স্থলাভিষিক্ত...।’ (মুসলিম, হাদিস: ৯৭৮/২)

আরও পড়ুন:

৪. নৌকা বা জাহাজে ভ্রমণের দোয়া (Dua for sea travel)

নদী বা সমুদ্রপথে ভ্রমণের সময় এই দোয়া পাঠ করা সুন্নত।

আরবি: بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ

উচ্চারণ: বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।

অর্থ: ‘আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান।’ (সুরা হুদ: ৪১)

৫. মাঝপথে কোথাও বিরতি নিলে (Dua while stopping at a place)

সফরের মাঝে কোথাও থামলে এই দোয়াটি পড়লে ঘরে ফেরা পর্যন্ত কোনো কিছুই ক্ষতি করতে পারবে না।

আরবি: أَعُوذُ بِكَلِمَاتِ الله التَّامَّاتِ من شَرِّ ما خَلَقَ

উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক।

অর্থ: ‘আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা চাচ্ছি।’ (মুসলিম, হাদিস: ২৭০৮)

আরও পড়ুন:

নিরাপদ যাতায়াত ও সফরের প্রয়োজনীয় দোয়া তালিকা

কখন পড়বেন আরবি ও উচ্চারণ (Arabic & Pronunciation) অর্থ (Meaning)
১. ঘর থেকে বের হওয়ার সময় আরবি: بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

আল্লাহর নামে, আল্লাহর ওপরই নির্ভর করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই।
২. যানবাহনে আরোহণের পর আরবি: سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়া-মা-কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন।

পবিত্র সেই সত্তা যিনি এই বাহনকে আমাদের অধীন করেছেন। অবশ্যই আমরা আমাদের রবের কাছে ফিরে যাব।
৩. সফরের ক্লান্তি ও নিরাপত্তা চেয়ে উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফরিনা হা-জাল বিররা ওয়াত তাকওয়া... (বিস্তারিত উপরে দেওয়া হয়েছে) হে আল্লাহ! আমাদের জন্য এই সফর সহজ করে দাও। তুমিই আমাদের সফরের একমাত্র সঙ্গী।
৪. নৌকা বা জাহাজ ভ্রমণে আরবি: بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ

উচ্চারণ: বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।

আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু।
৫. পথে যাত্রা বিরতি নিলে আরবি: أَعُوذُ بِكَلِمَاتِ الله التَّامَّاتِ من شَرِّ ما خَلَقَ

উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক।

আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে সৃষ্টিজগতের সকল অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি।

এসআর