রিপার সঙ্গে জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার এবং মিডফিল্ডার স্বপ্না রানীও রয়েল থিম্পুর হয়ে খেলার কথা রয়েছে। তবে অনূর্ধ্ব২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব থাকায় এখনই ভুটানের কথা ভাবার সুযোগ নেই নারী ফুটবলারদের।
বাছাইপর্ব শেষে বাংলাদেশের দেশে আসার কথা রয়েছে ১১আগস্ট। আফঈদা এবং স্বপ্নার ভুটান লিগে যোগ দেয়ার সম্ভাবনা আছে ১৫আগস্টে।
এর আগে এ ক্লাবে যোগ দিয়েছেন তহুরা খাতুন এবং জুনিয়র শামসুন্নাহার। আফঈদারা যোগ দিলে এখন পর্যন্ত ভুটান নারী লিগে বাংলাদেশ নারী ফুটবলারের সংখ্যা হবে ১৫ জন।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



