প্রিমিয়ার লিগ: জয়ের ধারায় ফিরেছে চেলসি, কষ্টার্জিত জয় আর্সেনালের

ইপিএলের লোগো
ইপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি ও আর্সেনাল। গত দুই ম্যাচে এক হার ও এক ড্রয়ের পর গতকাল (বুধবার, ৪ মার্চ) রাতে অ্যাস্টন ভিলার মাঠে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ব্লুরা। এদিকে ড্র করে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলের কাছে হেরেছে ম্যানচেস্টার ইনাইটেড।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটেই বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে মিকেল আর্তেতার দল।

আরও পড়ুন:

একই রাতে ধাক্কা খেয়েছে দুইয়ে থাকা ম্যানসিটি। অ্যান্টনি সেমেনিওর গোলে সিটিজেনরা এগিয়ে যাওয়ার পর ফরেস্টকে সমতায় ফেরান মরগান গিবস হোয়াইট। রদ্রি দলকে দ্বিতীয়বার লিড এনে দিলেও এলিয়টের গোলে ড্র নিয়ে মাঠ ছারতে বাধ্য হয় পেপ গার্দিওলার শিষ্যরা।

এক ম্যাচ কম খেলে আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে গেল ম্যানসিটি। নিউক্যাসলের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে চেলসি।

ইএ