সুস্থতার হার প্রত্যাশার চেয়েও ভালো হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগেই ফুল ফিট হয়ে উঠতে পারেন তিনি। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
এখনো প্রায় ২ সপ্তাহ সময় থাকায় লিটনকে সেই ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনজুরির কারণে গত জুন থেকে মাঠের বাইরে এ উইকেটকিপার ব্যাটার।
আরও পড়ুন:
দলের সঙ্গে যোগ দিতে আগামী রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন লিটন। ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট।




