
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান
নারী এশিয়ান কাপের ২য় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে জাপান। আজ (বুধবার, ১৮ মার্চ) বিকেলে অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনালে জাপানের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া।

ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া
বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের ঈদুল ফিতরের তারিখ (Date of Eid-ul-Fitr) ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির শীর্ষ ইসলামি সংস্থা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (ANIC) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী (শুক্রবার, ২০ মার্চ) অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমসের (Khalij Times) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপন হবে ২০২৭ সালে
১৮৭৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সেই ম্যাচ দিয়েই শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের যাত্রা। এই ঐতিহাসিক ঘটনার ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে ২০২৭ সালে, আবারও সেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই।

এশিয়ান কাপের মিশন শেষ করে দেশে ফিরলো বাংলাদেশ নারী ফুটবল দল
অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) দিবাগত মধ্যরাতে ঢাকায় পৌঁছায় ঋতুপর্ণা-মনিকারা।

পাঁচ ইরানি নারী ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
ইরানের পাঁচ নারী ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের আশ্রয় দেয়ার খবর নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের একটি হোটেল থেকে পালিয়ে যান ইরানের ওই পাঁচ ফুটবলার। পরে তারা দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। খবর আল জাজিরার।

মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া: প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি জানিয়েছেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় অস্ট্রেলিয়ার ‘সামরিক সরঞ্জাম’ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। এটি মূলত দেশটি কনটিনজেন্সি পরিকল্পনার অংশ হিসেবে জানান তিনি।

এশিয়ান কাপের প্রস্ততি: সিডনিতে শুরু নারীদের আনুষ্ঠানিক অনুশীলন
নারী এশিয়ান কাপের প্রস্ততি নিতে, অস্ট্রেলিয়ার সিডনিতে আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। ঘাম ঝরিয়েছেন এশিয়ান ফুটবল কাউন্সিল-এএফসির নির্ধারিত মাঠে। আর তাতে বেশ ফুরফুরে মেজাজেই আফঈদারা। আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছেন ভালোভাবেই, পাশাপাশি দলে নেই ইনজুরির শঙ্কাও।

দুই যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে নাজমুল শান্তর দল
প্রায় দুই যুগের অপেক্ষা শেষ করে অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগস্টে অস্ট্রেলিয়ার দুই ভেন্যুতে খেলবে টাইগাররা। যদিও অজিরা বাংলাদেশকে ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে, তা নিয়ে আছে প্রশ্ন। বড় কোনো ভেন্যুতেই খেলার সুযোগ পাচ্ছেন না নাজমুল শান্তর দল।

এশিয়ান কাপ: সিডনিতে চতুর্থ দিনের অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল
এশিয়ান কাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। পিটারের নেতৃত্বে আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রথমে ওয়ার্ম আপ করে মাঠে নামেন রিতু, শামসুন্নাহাররা।

ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের অনুশীলনে নারী ফুটবলাররা
অস্ট্রেলিয়ায় সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী জাতীয় দল। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত চলে অনুশীলন।

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় নারী ফুটবলাররা; প্রথম দিনের অনুশীলন সম্পন্ন
অস্ট্রেলিয়া পৌঁছে ব্যস্ত সময় পার করেছেন প্রথমবার এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেখানে প্রথম দিনের অনুশীলন সম্পন্ন করেছেন এ নারী ফুটবলাররা।

একসঙ্গে কয়েকজন ক্রিকেটারের ফর্মহীনতাই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্যর্থতার কারণ: কোচ ম্যাকডোনাল্ড
অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ডের মতে, একসঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটারের ফর্মহীনতাই বিশ্বকাপে ব্যর্থতার মূল কারণ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মিচেল মার্শের অস্ট্রেলিয়া।