জন্মদিনে জোড়া অ্যাসিস্ট করে দলকে জেতালেন শমিত শোম

শমিত শোম
শমিত শোম | ছবি: সংগৃহীত
0

নিজের জন্মদিনটা দারুণভাবেই উদযাপন করলেন বাংলাদেশের মিডফিল্ডার শোমিত শোম। নিউ ইয়র্ক কসমসের হয়ে জোড়া অ্যাসিস্ট করে দলকে জিতিয়েছেন এই মিডফিল্ডার।

১৭ দলের লিগে খুব একটা ভাল অবস্থানে নেই নিউ ইয়র্ক কসমস। তবে শোমিত শোমের দুর্দান্ত পারফরম্যান্স শুরু থেকেই এগিয়ে রাখে নিউইয়র্কের দলটিকে।

আরও পড়ুন:

ম্যাচের ৪৪ মিনিটেই বক্সের ভেতর বাংলাদেশি মিডফিল্ডারের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন লামিন জোনেহ। প্রথমার্ধের যোগ করা সময়ে শোমিতের শট থেকে পাওয়া কর্নার থেকে দ্বিতীয় গোল আদায় করে নেয় কসমস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সেবাস্টিয়ানের গোলে ৩-০ তে লিড নেয় শোমিতের দল। রায়ান বেচার এক গোল শোধ করে ফোর্ট ওয়েইনকে লড়াইয়ে ফেরার আভাস দিলেও শোমিতের আরেকটি দুর্দান্ত অ্যাসিস্ট তাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। ৭১ মিনিটে সেই গোলটিও করেছেন লামিন জোনেহ।

এফএস