ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ দল। প্রথম কোয়ার্টারেই আমিরুলের গোলে এগিয়ে যায় লাল-সবুজরা প্রতিনিধিরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
দলের হয়ে জোড়া গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। এছাড়া একটি গোল করেন মাহবুব হোসেন। পুরো ম্যাচে বাংলাদেশ দল মোট ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চরম ব্যস্ত রাখে।
অন্যদিকে শ্রীলঙ্কার কুশল একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশের জয় রুখতে পারেনি প্রতিপক্ষ শ্রীলঙ্কা।





