অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাকের অভিযোগ ওপেনএআইয়ের বিরুদ্ধে

ওপেনএআই
ওপেনএআই | ছবি: সংগৃহীত
0

অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআইর একটি এজেন্ট। গেলো জুন মাসে দেশটির সরকারি স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট তথ্য পোর্টাল মেডিকেয়ারের ফাইলগুলোতে অনুমতি না নিয়ে প্রবেশ করে এআই। বুধবার আনুষ্ঠানিকভাবে এআইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ করছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত আইন এবং পরিচালনা পদ্ধতি খতিয়ে দেখছে দেশটির সরকার। কোনো এআই এজেন্ট দ্বারা সরকারি ওয়েবসাইট হ্যাক করার এটি বিশ্বের প্রথম ঘটনা।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে যখন নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্ন তীব্র হচ্ছে তখন সামনে এলো আরও উদ্বেগজনক এক ঘটনা। অস্ট্রেলিয়ার সরকারি মেডিকেয়ার সিস্টেমে সাইবার হামলার ঘটনায় প্রথমবারের মতো কোনো এআই এজেন্ট সরাসরি সরকারি সিস্টেম হ্যাক করতে ব্যবহৃত হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয় সরকারের ওয়েবসাইটে অনুপ্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্টটি। ঘটনাটি চলতি বছরের জুন মাসে ঘটেছিল। সরকারি ও অপ্রকাশ্য উভয় ধরনের ফাইলে প্রবেশ করেছিল এআই এজেন্টটি

এদিকে, বিবিসি বলছে, তথ্য ফাঁসের ঘটনাটি জুনে ঘটলেও ওপেন এআই আগস্টে এ বিষয়ে জানতে পারে। আর ১০ সেপ্টেম্বর দায়সারাভাবে ই-মেইলের মাধ্যমে অস্ট্রেলিয়ার সরকারকে অবহিত করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্লাটফর্ম। এরইমধ্যে তথ্য ফাঁসের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস জানান, কোন ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রবেশ করে নি এআই। তবে এ ধরনের আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

তবে এমন ঘটনা বিশ্বজুড়ে সরকারগুলোর জন্য সতর্কবার্তা বলছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কেননা এখন পর্যন্ত কোন সরকারি সিস্টেমে এআই এজেন্ট ব্যবহার করে চালানো এটিই প্রথম এমন হ্যাকিং ঘটনা।

সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক রব নিকোলস বলেন, ওপেনএআই অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টারে না গিয়ে সার্ভিসেস অস্ট্রেলিয়ার সাধারণ ইমেইলে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সিঙ্গাপুর, ইইউ, অস্ট্রেলিয়ার মতো বিশ্বের বেশিরভাগ দেশেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার লঙ্ঘনের ঘটনা ঘটলে তা জানানোর বাধ্যবাধকতা রয়েছে। যখন কেউ জানতে পারে তারা সাইবার লঙ্ঘন ঘটিয়েছে তখন তাদের পক্ষ থেকে একটি প্রতিবেদন জমা দেয়া উচিত।

এদিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে এআই নিরাপত্তা। তবে বিশ্বজুড়ে এআই যখন অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তার নতুন বাস্তবতা তৈরি করছে তখন অস্ট্রেলিয়ার এই ঘটনা সেই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। এআই'র র সম্ভাবনার পাশাপাশি এর অপব্যবহার ঠেকাতে কতটা দ্রুত এবং কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা নেয়া যায় তাই এখন গুরুত্বপূর্ণ।

ইএ