দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা একাদশে পরিবর্তন, ফিরছেন রাবাদা

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা | ছবি: রয়টার্স
0

অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে বড় হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। সেন্ট জর্জসপার্কে আগামী রোববারের দ্বিতীয় টেস্টে প্রোটিয়া একাদশে আসতে যাচ্ছে বড় পরিবর্তন।

ব্যর্থতার কারণে বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস। তার জায়গায় দলে নেয়া হয়েছে ম্যাথু ব্রিটসকে-কে, যাকে অজি মিডিয়া ডাকে ‘অজি এজিটেটর’ বা ‘অস্ট্রেলিয়াকে খেপানো খেলোয়াড়’ নামে। ওয়ানডেতে দারুণ ছন্দে থাকা ব্রিটসকের জেদি মনোভাবই তাকে একাদশে ফিরিয়েছে। এছাড়া গ্লাভস হাতে ভেরেইনের জায়গায় দেখা যেতে পারে রায়ান রিকেলটনকে, আর ইনজুরি কাটিয়ে ফিরছেন পেসার কাগিসো রাবাদা।

অন্যদিকে, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া স্কোয়াডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ক্যামেরন গ্রিন বা জশ ইংলিশ ফিট হয়ে উঠলে একাদশ থেকে বাদ পড়তে পারেন দীর্ঘদিন পর ফেরা নিক ম্যাডিসন। অধিনায়ক টেম্বা বাভুমার অধীনে ১৩ টেস্ট খেলা দক্ষিণ আফ্রিকার এটাই প্রথম টেস্ট হার। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের।

এএম