অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোছা. তাছমিনা খাতুন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিলো। অভিযানে আনিছ মোড় এলাকার ‘কে আর বি ব্রিকস’ ও ‘মেসার্স এ আর বি ব্রিকস’-এর চুল্লি ভেঙে দেয়া হয়। এছাড়া একই এলাকার ‘মেসার্স আর এ ব্রিকস-১’ এর চুল্লি ও চিমনী সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী এবং পরিদর্শক মো. আবদুল মমিনসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।





