Recent event

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার পথে নারী ক্রিকেটারা

0

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ (মঙ্গলবার, ১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন নিগার সুলতানারা।

বিমানে উঠার আগে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি জানিয়েছেন, ব্যাটিং ইউনিট ফর্মে থাকলে এবারের আসরে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ। তাদের লক্ষ্য থাকবে দলগত পারফরম্যান্সের মাধ্যমে ইতিবাচক ফলাফল আনা।

এদিকে লম্বা সময় পর দলে ফেরা জাহানারা-রোমানা একাদশে সুযোগ পেলে নিজের সেরা খেলাটাই উপহার দিতে চান বলে জানালেন।

বাংলাদেশ নিজেদের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আগামী ২০ জুলাই।

এসএস